সদ্য সংবাদ
ম্যাচ ও সিরিজ হারের পর সরাসরি যাকে দোষ দিলেন অধিনায়ক মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজে হেরে হতাশ হতে হলো বাংলাদেশ দলকে। ম্যাচ ও সিরিজ হারের পর সরাসরি দুর্বল বোলিংকে দোষ দিলেন অধিনায়ক মিরাজ। শারজাহতে সিরিজের শেষ ম্যাচে রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তান ২৪৫ রানের লক্ষ্যে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় এবং ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও, টপ অর্ডারের ব্যর্থতায় দলের রান সংগ্রহের গতি শ্লথ হয়ে যায়। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ রানের ইনিংস এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৬৬ রানের ওপর ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৪৪ রান করতে সক্ষম হয়। কিন্তু তাতেই কি যথেষ্ট ছিল।
৩য় ওয়ানডে ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ বলেন, “সিরিজটি কঠিন ছিল, তবে ছেলেরা ভালো পারফর্ম করেছে, বিশেষ করে রিয়াদ ভাই। মূল সমস্যা হয়েছে মিডল ওভারে যখন আমরা প্রয়োজনীয় উইকেট তুলতে পারিনি। শেষ দুই ম্যাচে উইকেট কিছুটা স্পিনিং হওয়ায় আজ টস জিতে ব্যাটিং নিয়েছিলাম। তবে শিশিরের কারণে পরে ব্যাটিং সহজ হয়ে গেছে। তাদের ব্যাটারদের মধ্যে গুরবাজ এবং ওমরজাই দারুণ খেলেছে। অনেকদিন পর শারজাহতে ওয়ানডে খেললাম, এবার সামনে আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে, সেদিকেই এখন ফোকাস করছি।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল