সদ্য সংবাদ
আইপিএলে মুস্তাফিজের ভাগ্য নির্ধারণের তারিখ প্রকাশ
২০২৫ আইপিএল নিলাম নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এদিকে আইপিএলে মুস্তাফিজের ভাগ্য নির্ধারণের তারিখ প্রকাশ হয়েছে। বিসিসিআই সূত্রে জানা গেছে, এবারের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে, আগামি ২৪ ও ২৫ নভেম্বর। তবে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে সময় নির্ধারণ নিয়ে।
নিয়ম অনুযায়ী দলগুলো সর্বোচ্চ ২৫ জন করে ক্রিকেটার ধরে রাখার ব্যবস্থা করেছে এবং ইতোমধ্যে ৪৬ জন ক্রিকেটারকে পরবর্তী ৩ মওসুমের জন্য ধরে রেখেছে বিভিন্ন দল। আর তাই এবারের নিলামে ২০৪ জন ক্রিকেটার মেগা নিলামের মাধ্যমে বিভিন্ন দলে জায়গা করে নিতে পারবেন, যার মধ্যে ৭০ জন বিদেশি খেলোয়াড়ও থাকতে পারেন। আইপিএলের দলগুলো নিজেদের ভবিষ্যৎ স্কোয়াড নিয়ে পরিকল্পনা শুরু করেছে, যা নিয়ে ভক্তদের মধ্যেও বেশ উত্তেজনা রয়েছে।
আইপিএলের নিলামর তারিখ নিয়ে কিছু সমস্যা রয়েছে, কারণ নিলামের দিনগুলোতেই ভারতের পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন রয়েছে। উভয় ইভেন্টের সম্প্রচারকারী চ্যানেল এক হওয়ায় টেস্টের খেলা শেষ হওয়ার পর নিলাম শুরু করার পরিকল্পনা করা হচ্ছে। তবে গভীর রাত পর্যন্ত নিলাম চালানো সম্ভব নয়, তাই বিকেলের দিকেই নিলাম আয়োজনের চিন্তা-ভাবনা চলছে।
সৌদি আরবের রিয়াদে বিসিসিআই এরই মধ্যে সব কিছু পরিদর্শন করেছেন এবং একটি নতুন প্রতিনিধি দল চূড়ান্ত প্রস্তুতি নিতে রিয়াদে পৌঁছেছে। তবে এটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে কিছুটা দেরি হতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল