সদ্য সংবাদ
তামিমের পর সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বিসিবি নির্বাচকরা
লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই অভিজ্ঞ ওপেনার। তার এই সিদ্ধান্ত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনায় কিছুটা প্রভাব ফেলেছে।
অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে দেখতে চাইলেও তিনি ফেরার পথ বেছে নেননি। তামিমের না ফেরার সিদ্ধান্তের পর এবার সবার চোখ সাকিব আল হাসানের দিকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং নির্বাচকরা সাকিবের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।
আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে হবে। এজন্য স্কোয়াড প্রায় চূড়ান্ত করে রেখেছেন নির্বাচকরা। তবে সাকিবের বিষয়টি এখনো অনিশ্চিত। বিসিবির একজন নির্বাচক জানিয়েছেন, সাকিব দেশে না থাকায় তার সঙ্গে কোনো আলোচনা হয়নি।
নির্বাচকের ভাষ্যে, “সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবরই নেই। ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা অপেক্ষা করছি, মূলত বোর্ডের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে। বোর্ডের নির্দেশনা অনুযায়ীই সবকিছু হবে।”
এমনকি সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগ্রহী কিনা, সেটাও নিশ্চিত নয় নির্বাচকরা। ওই নির্বাচক আরও বলেন, “সবকিছুর আগে জানতে হবে যে সাকিবকে এই সময়ে পাওয়া যাচ্ছে কিনা। সেটাই তো জানি না। নেওয়া, না নেওয়া বা সাকিব খেলা, না খেলা—এগুলো সবকিছু নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর।”
সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে থাকায় তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সময় যত গড়াচ্ছে, ততই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে বিসিবিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচক প্যানেল ও বোর্ডের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করবে সাকিব থাকছেন কিনা।
তামিমের বিদায়ের পর সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিকে প্রভাবিত করতে পারে। এখন দেখার বিষয়, বাংলাদেশ দলের পরিকল্পনায় সাকিবকে পাওয়া যায় কি না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল তারেক রহমান
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- জামায়াত আমিরের নিজ আসনের ফল প্রকাশ-দেখুন আমিরের অনস্থান?
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বাড়ছে বেতন
- ঢাকা-৮ আসনের ১২ কেন্দ্রের ফল প্রকাশ-দেখুন ফলাফল
- তারেক রহমানের ঢাকা-১৭ আসনের ফলাফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
- বগুড়া-৬: তারেক রহমানের আসনের ফল প্রকাশ- দেখুন ফলাফল
- নাটকীয় নির্বাচনী ফলাফল: জামাতের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল
- নির্বাচন ২০২৬- সরকারি ফলাফল সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
- ঢাকা-১৫: জামায়াত আমিরের আসনের ফল প্রকাশ-চমকে উঠার মতো ফল
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দেখুন ফলাফল