নুসরাত ফারিয়া প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঘিরে বিতর্কের প্রেক্ষিতে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার নামে যদি মামলা থেকে থাকে, তাহলে তো আইন অনুযায়ীই ব্যবস্থা নিতে হবে। আর যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তখন আবার বলা হবে—স্যার, আপনি ছেড়ে দিলেন!”
রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। রাজধানীর ...