পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বড় সমাবেশ করেন তারা। বিভিন্ন অঞ্চল থেকে কর্মচারীরা এতে অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন।
সরকারের অবস্থান
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, পে-কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের কাছে জমা হয়েছে। তবে নতুন পে-স্কেল ...