রমজান মাসে বদলে গেল অফিসের সময়সূচি, প্রজ্ঞাপন জারি
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের সরকারি অফিসগুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৮ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে জানায়, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই বিশেষ অফিস সময় কার্যকর হবে।
রমজানে নতুন অফিস সময়
প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। মুসলিম কর্মচারীদের সাহরি ও ইফতারের সুবিধা এবং রোজা পালন সহজ করতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ...