নতুন পে-স্কেল নিয়ে বিএনপির অবস্থান জানালেন তারেক রহমান
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন পে-স্কেল ঘোষণা ও কার্যকর করা হবে।
পে-কমিশনের সুপারিশ ও প্রস্তাবিত বেতন কাঠামো
গত ২১ জানুয়ারি জাতীয় বেতন কমিশন তাদের নতুন বেতন কাঠামোর প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া ...