হাসনাত আবদুল্লাহর আসনের ফল প্রকাশ-দেখুন কে এগিয়ে?
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভূমিধস বিজয়ের পথে এগিয়ে আছেন। শাপলা কলি প্রতীকে বিপুল ভোটে তিনি আসনটিতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাওয়া তথ্যে জানা যায়, কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে এবং সবগুলো কেন্দ্রেই শাপলা কলি প্রতীক এগিয়ে আছে। এসব কেন্দ্রের ফলাফলে হাসনাত আবদুল্লাহ প্রায় ১ লাখ ...