আমিরাতে কাজের সুযোগ বাড়ছে, বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য এসেছে একটি বড় সুখবর। দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার কারণে নতুন শ্রমিক পাঠানোর সুযোগ সীমিত হয়ে পড়লেও, এবার সেই জট খুলতে শুরু করেছে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে বর্তমানে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। সম্প্রতি দুবাইয়ে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক ...