কাজা নামাজের নিয়ত ও আদায়ের নিয়ম
ফরজ বা ওয়াজিব নামাজ যথাসময়ে আদায় না করতে পারলে সেই নামাজের কাজা করতে হবে। যদি কোনো কারণে, যেমন ঘুমিয়ে থাকা, ভুলে যাওয়া অথবা অন্য কোনো অসুবিধার জন্য নামাজ সময়মতো আদায় না করা হয়, তবে পরবর্তীতে সেটি আদায় করা হয় কাজা নামাজ হিসেবে। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
"لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ. فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ تَعَالَى قَالَ: وَأَقِمِ ...