শবে কদরের নামাজ পড়ার নিয়ম পদ্ধতি ও দোয়া
নিজস্ব প্রতিবেদক: শবে কদর হলো অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি রাত। "শবে কদর" শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, যেখানে 'শব' মানে রাত এবং 'কদর' মানে সম্মান ও মর্যাদা। আরবি ভাষায় এটি "লাইলাতুল কদর" নামে পরিচিত, যেখানে 'লাইলাতুন' মানে রাত এবং 'কদর' এর অর্থ সম্মান, মর্যাদা। অন্য একটি অর্থে, এটি ভাগ্য, পরিমাণ এবং তকদির নির্ধারণের প্রতীকও।
শবে কদরের রাতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারা রাত নফল নামাজ, কোরআন তেলাওয়াত, হাদিসের আলোকে জিকির, ...