হামজা চৌধুরীকে নিয়ে পোস্ট করলো লেস্টার সিটি, বাংলাদেশে উঠলো আলোচনার ঝড়
বাংলাদেশ ফুটবলের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী এখন থেকে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবেন। ফিফার সবুজ সংকেত পাওয়ার পর লেস্টার সিটি এই খবরটি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করে হামজাকে শুভেচ্ছা জানিয়েছে।
লেস্টার সিটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে হামজার লাল-সবুজ পতাকা হাতে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছে, "আজ হামজা চৌধুরী তার জাতীয় দলের প্রতিনিধিত্বের অধিকার পরিবর্তন করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।" এই বার্তা ...