রিয়াল মাদ্রিদ রিয়াল ছাড়ার গুঞ্জন ভিনিসিয়ুস জুনিয়রের
সম্প্রতি একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র আর ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না এবং তিনি সৌদি আরবে পাড়ি জমাবেন। তবে এই গুঞ্জন নিজের মুখে সরাসরি নাকচ করেছেন ভিনিসিয়ুস নিজেই। এরপর, এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে, যেটি তাকে বেশ বিরক্ত করেছে।
আজ শনিবার রাতে লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসের চুক্তি নিয়ে ...