'ডিসেম্বরই চূড়ান্ত সময়’ নতুন কৌশলে এগোচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দলটি এই সময়সীমার কথা স্পষ্টভাবে তুলে ধরে। তবে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো সময় হতে পারে, তবে নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি।
এই অস্পষ্ট অবস্থান নিয়ে বিএনপি প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে আসছে। নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের দোদুল্যমান অবস্থানে উদ্বেগও প্রকাশ করেছে দলটি।
এই ...