সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আসিফকে দোষ দিলেন সালাউদ্দিন
টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা বিশ্বজুড়ে চলছে। তবে বাংলাদেশের সমর্থকদের মধ্যে কোনো উচ্ছ্বাস দেখা যাচ্ছে না, কারণ এবারের বিশ্বকাপে নেই টাইগাররা। বিষয়টি নিয়ে শুরুতে দেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ খেলছে না। পরে তিনি সংশোধন করে জানিয়েছেন, এটি মূলত বিসিবি ও ক্রিকেটারদের যৌক্তিক সিদ্ধান্ত।
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘‘দেশের স্বার্থে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি। ছেলেরাও রাজি। কিন্তু আমাদের হাতে বার আছেই, আমরা কি তাদের উপরে চাপ সৃষ্টি করেছি? এক্ষেত্রে আমাদের কাছে খেলোয়াড়দের পাশে থাকা অনেক বেশি জরুরি। আর্থিক সুবিধা, স্ট্যাটাস—সবকিছু গুরুত্বপূর্ণ, কিন্তু খেলোয়াড়ের স্বপ্নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই।’’আসিফ নজরুলের মন্তব্য ও কোচের প্রতিক্রিয়া
সালাউদ্দিন আরও বলেন, ‘‘আসিফ নজরুল একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিদ্যাপীঠের শিক্ষক হিসেবে তিনি মিথ্যা তথ্য দিচ্ছেন, যা আমরা মেনে নিতে পারছি না। এটা মানার মতো নয়। যখন একটি খেলোয়াড় ২৭ বছরের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছিল, তখন সেই স্বপ্ন এক মুহূর্তে শেষ করে দেওয়া হয়েছে।’’
তিনি যোগ করেন, ‘‘হ্যাঁ, যদি এটি দেশের সিদ্ধান্ত হয়, তবে খেলোয়াড়রা স্যাক্রিফাইস করেছে। কিন্তু ব্যক্তিগত ক্ষতির দিক নয়, বরং একটি খেলোয়াড়ের জীবনের বড় স্বপ্ন শেষ হয়ে গেছে।’’
ক্রিকেটারদের হতাশা ও কোচের বক্তব্য
সালাউদ্দিন আরও জানিয়েছেন, ‘‘আমরা এক বছর ধরে বিশ্বকাপের স্বপ্ন দেখছি। একজন খেলোয়াড় বা অধিনায়ককে সেই প্রস্তুতি নিতে হয়। বিশ্বকাপে অংশ নিতে না পারা তাদের জন্য কতটা বেদনাদায়ক, এটি কেবল তারা নিজেই বুঝতে পারে। আমরা যতই সান্তনা দিই, অনুপ্রেরণা দিই, তাতেও ক্ষতির ক্ষত পূর্ণ হয় না। এটি তাদেরকে মানতে হবে এবং ওভারকাম করতে শিখতে হবে।’’
কোচের মতে, কখনও কখনও চরম সত্যকে মানতে হয়, যা পেশাদার খেলোয়াড় ও সমর্থকদের জন্য কঠিন হলেও গুরুত্বপূর্ণ।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের মন্ত্রিসভার তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে নতুন নির্দেশনা: পাচ্ছে বিশাল বন্ধ- জানুন খুলবে কবে?
- সর্বনিম্ন বেতন ৩৫ হাজার? তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎসহ সরকারি কর্মচারীদের নতুন ৭ দাবি
- তবে কি ঈদুল ফিতরের আগেই নতুন পে-স্কেল আসছে!
- দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশ-কর্মসূচি পালন করতেই হবে
- স্কুলে রমজানের ছুটি নিয়ে মাউশির নতুন নির্দেশনা
- শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে যা বললেন তারেক রহমান
- তারেক রহমানের মন্ত্রিসভা: দেখুন সম্ভাব্য মন্ত্রিপরিষদ
- পে স্কেল বাস্তবায়ন কবে? যা জানালেন অর্থমন্ত্রী আমির খসরু
- মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর: যত টাকা বাড়ছে বেতন
- নবম পে-স্কেল বাস্তবায়নে প্রথম পদক্ষেপ, নতুন প্রক্রিয়া শুরু
- ভারত বনাম পাকিস্তারেন ম্যাচ-খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একলাফে কমে গেল স্বর্ণের দাম
- এমপিও শিক্ষকদের জন্য বড় ২টি সুখবর
- ঈদের আগে চালু হবে ফ্যামিলি কার্ড: পাচ্ছে যে আট উপজেলা