ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

হাসান

রির্পোটার

হঠাৎ রাজধানী কঁপলো আওয়ামী লীগের স্লোগান

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ২১ ০২:১৯:১৮
হঠাৎ রাজধানী কঁপলো আওয়ামী লীগের স্লোগান

ধানমন্ডির ৩/এ সড়কের ৫১ নম্বর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় দীর্ঘদিন স্তব্ধ থাকার পর শুক্রবার সকালে আবারও জীবন্ত হয়ে উঠেছে। যুব মহিলা লীগের একদল নেত্রী সেখানে উপস্থিত হয়ে কার্যালয়ের ফটককে স্লোগানে মুখরিত করেন। ৫ আগস্টের রাজনৈতিক উত্তাপের পর এটি প্রথমবারের মতো প্রকাশ্য কর্মসূচি।

সকালবেলার তৎপরতা ছিল দ্রুত ও সংগঠিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে ১০-১২ জন নারী কার্যালয়ের সামনে পৌঁছান। দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজের নেতৃত্বে তারা জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি স্থাপন করেন এবং দলীয় স্লোগান উচ্চারণ করেন।

দুই দশকের রাজনৈতিক ইতিহাস

ধানমন্ডির এই ৫১ নম্বর ভবন আওয়ামী লীগের রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে পরিচিত। ২০০২ সালে এটি রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। ২০০৯ সালে দল রাষ্ট্রক্ষমতায় আসার পর ভাড়া নেওয়া ভবনটি স্থায়ীভাবে দলের নামে ক্রয় করা হয়।

ধ্বংসস্তূপ থেকে নতুন তৎপরতা

৫ আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন বিকেলে ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেই ধ্বংসস্তূপের ফটকেই দুই বছর পর ফিরে এসেছে নতুন রাজনৈতিক স্লোগান।

ঝটিকা কর্মসূচির লক্ষ্য

জানাগেছে, তৎপরতা মূলত সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভবিষ্যতে আরও সক্রিয় রাজনৈতিক উপস্থিতির ইঙ্গিত বহন করে। কার্যালয়ের এই ফটকে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন দলীয় ঐক্য ও স্মৃতি সংরক্ষণের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ