
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন।
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ড. ইউনুস স্পষ্টভাবে বলেন, দেশের রাজনৈতিক সহিংসতা ও অরাজকতার দায় তিনি আর নিতে চান না। তার মতে, এই সংকটের পেছনে রয়েছে রাজনৈতিক দলগুলোর প্ররোচনা এবং সম্মানজনক কোনো সমাধান না হলে তার পক্ষে দায়িত্ব পালন সম্ভব নয়।
বৈঠকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই জাতির উদ্দেশে ভাষণের খসড়া তৈরি ও রেকর্ডিংয়ের প্রস্তুতি শুরু হয়। তবে সিনিয়র উপদেষ্টাদের অনুরোধে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয় এবং শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকটি বৈঠকের ডাক দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই ড. ইউনুসের পদত্যাগের বিপক্ষে। তাদের মতে, বর্তমান সংকটকালে তার নেতৃত্ব দেশকে স্থিতিশীলতা দিতে পারে।
এছাড়া রাজনৈতিক নেতারাও তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে দায়িত্বে থাকার আহ্বান জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগ না করার অনুরোধ জানান। জামায়াতের পক্ষ থেকে সর্বদলীয় সংলাপের প্রস্তাবও এসেছে।
প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে বলেন, "এই মুহূর্তে তার চলে যাওয়া দেশের জন্য ক্ষতিকর হবে।" আবার অনেকে তাকে দেখছেন ‘নিরপেক্ষতা’র প্রতীক হিসেবে।
একজন নাগরিক বলেন, “যেভাবে আমরা রাজপথে আন্দোলন করেছি, প্রয়োজনে তেমনিভাবে ড. ইউনুসকে রাখতে হলেও মাঠে নামব। আমরা চাই উনি দায়িত্বে থাকুন।”
পুরো দেশ এখন তাকিয়ে আছে শনিবারের দিকে। ড. ইউনুস কি সত্যিই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পদত্যাগ করবেন, নাকি দায়িত্বে থেকেই সংকট উত্তরণের নেতৃত্ব দেবেন? এই প্রশ্নের উত্তর দিতেই হয়তো আবারও ভাষণ প্রস্তুত হচ্ছে—এবার জাতিকে আশ্বস্ত করার জন্য।

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বুধবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।
১১ ঘণ্টা আগে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১১ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন ঈদুল আজহা ও মে মাসের বেতন দ্রুত পেতে বিল জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় এখন ৯ম জাতীয় পে-স্কেল ২০২৬। বহুদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকার এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।
১৪ ঘণ্টা আগে

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার পর বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
১৪ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার।
১৫ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরু, খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে, যা নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে

সংঘাত আর অনিশ্চয়তার দেশ লেবাননে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার শুভ কুমার দাস (২৮)। সোমবার (১২ মে) রাতে সংঘাতপূর্ণ এলাকায় চলাচলের সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
১৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার (১৩ মে) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৭ ঘণ্টা আগে