আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
দেশের স্বর্ণবাজারে শুরু হয়েছে নজিরবিহীন দোলাচল। একদিনে একাধিকবার দামের ওঠানামায় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। সোমবার টানা তিন দফা দাম কমার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যা দেশের ইতিহাসে ...